শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বর্ণাঢ্য আয়োজন মনিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালি

​মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য আয়োজন মনিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালি

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে যশোরের মনিরামপুরে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে এবং মানুষের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে দিনটিজুড়ে ছিল নানা কর্মসূচি।

​শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোনের পর মনিরামপুর পৌরশহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার সমবায়ীদের অংশগ্রহণে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত আলোচনা সভা।
​উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাশের সভাপতিত্বে এবং সমবায় নেতা ইলিয়াস হোসেনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন বলেন,
​”সমবায় কেবল কিছু মানুষের অর্থনৈতিক মেলবন্ধন নয়; এটি মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে পারস্পরিক আস্থার এক অনন্য সেতুবন্ধন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সোনার বাংলা গড়ার অন্যতম হাতিয়ার হলো সমবায়। মধ্যস্বত্বভোগী ও শোষকদের হাত থেকে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রক্ষা করে অর্থনৈতিক মুক্তি আনতে সমবায়ের কোনো বিকল্প নেই। আসুন, বিভেদ ভুলে আমরা সবাই মিলে সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে একটি আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সমবায়ের অঙ্গনকে এগিয়ে নিই।
​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাশ বলেন,১৯০৪ সাল থেকে এ দেশে সমবায়ের যে শুভযাত্রা শুরু হয়েছিল, তার মূল ভিত্তি ছিল ‘সবাই মিলে বাঁচি, সবাই মিলে গড়ি’। আজ দেশের সমবায়ীরা তাদের সততা ও পরিশ্রামের মাধ্যমে গ্রামীণ জনপদে বিপ্লব ঘটিয়ে চলেছেন। সমবায় মানেই গণতন্ত্রের প্রাথমিক পাঠ, যেখানে প্রতিটি সদস্যের সমান অধিকার ও মতামতের মূল্য রয়েছে। মনিরামপুরের প্রতিটি সমবায় সমিতিকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করে তুলতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা খান আক্তার হোসেন, মহিলা এমপি মনোনীত ও বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক খলিলুর রহমান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হলে পারস্পরিক বিশ্বাস ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রাম পর্যায়ে যুবসমাজকে আত্মকর্মসংস্থানের পথে ধাবিত করতে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সমবায়ভিত্তিক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়াতে হবে।

​এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক উৎসাহী সমবায়ী উপস্থিত ছিলেন। দিনটির তাৎপর্য তুলে ধরতে সফল সমবায়ীদের মাঝে বিশেষ সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়, যা অন্যদের মাঝে নতুন উদ্দীপনা জুগিয়েছে।

​

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com