শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বলরামপুরে সুপেয় পানির তীব্র সংকট: চলমান প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ

আসাদুজ্জামান তালুকদার:   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বলরামপুরে সুপেয় পানির তীব্র সংকট: চলমান প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ

নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে কমিউনিটি বেইজড ওয়াটার সাপ্লাই প্রকল্পে স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

সরেজমিন পরিদর্শনে গেলে এলাকাবাসী জানায়, বলরামপুর গ্রামে সুপেয় পানির সংকট রয়েছে। যার ফলে এ এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে একটি পানির উঁচু ট্যাংক নির্মাণ করা হচ্ছে। যেখান থেকে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে সুপেয় পানি সরবরাহ করা হবে।

এলাকাবাসীর অভিযোগ ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার প্রভাব খাটিয়ে নিজের বাড়ি ও ঘনিষ্ঠজনদের বাড়িতে পানি সরবরাহের ব্যবস্থা করতে প্রকল্পটির অবৈধ সুযোগ নিয়েছেন। যার দরুন গ্রামের অধিকাংশ বাসিন্দা এ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এব্যাপারে জানতে চাইলে মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার জানান যে তিনি এখানে স্বজনপ্রীতি করেননি। বরঞ্চ তিনি এটি বাস্তবায়নে সহযোগিতা করেছেন।

এবিষয়ে নেত্রকোণা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান জানান, এগুলো কোথায় স্থাপন হবে কিংবা কোন কোন বাড়িতে পানি সরবরাহ হবে এসব তালিকা আগে জনপ্রতিনিধিরা করেছেন। এগুলো তাদের দায়িত্ব, আমরা শুধু বাস্তবায়ন করি।

এদিকে সরেজমিন পরিদর্শন করে দেখা যায় যে, বলরামপুর গ্রামের বেশিরভাগ বাসিন্দা সুপেয় পানির চরম সংকটে আছেন।

অপরদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেত্রকোণা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এ উপজেলায় ১৮ টি এ ধরনের একটি করে পানির ট্যাংক ও সেখান থেকে প্রতি ট্যাংক থেকে ১০ টি পরিবারে সুপেয় পানির সরবরাহ করা হবে এমন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com