শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফের লাঠিচার্জ আহত -৫

মোঃ রাহিজুল ইসলাম :   |   শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফের লাঠিচার্জ আহত -৫
১২

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ৫ বাংলাদেশিকে মারধর করার অভিযোগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্তের ৯৩০ মেইনপিলারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বিএসএফ’র মারধরের ঘটনায় ৫ বাংলাদেশি আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন- শামসুল, জাবেদ আলী, তাজুল ইসলাম, কাশেম আলী ও রিপন আহতরা সবাই সীমান্তবর্তী কৃঞ্চনন্দ বকসী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. শাকিল আলম জানান, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com