শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালির ভেনিস শাখা কর্তৃক আয়োজিত ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মাদ উল্লাহ্ সোহেল:   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালির ভেনিস শাখা কর্তৃক আয়োজিত ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালির ভেনিস শাখা কর্তৃক আয়োজিত ঢালী রেস্টুরেন্ট এর হল রুমে ভেনিস শাখা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল চৌধুরী ও যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এর যৌথ পরিচালনায় ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।
ভেনিস শাখা যুবদলের সভাপতি মোহাম্মদ আকবর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি (সাবেক এমপি) শফিকুর রহমান কিরণ ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন ভেনিস বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন শরীয়তপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল মাঝি।

আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জব্বার মাঝি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি বাসার সরদার, সহ-সভাপতি যুবরাজ দেওয়ান, শরীফ মেধা, আক্তার মোল্লা, মনসুর পেদা , দিদারুল আলম, হাবিব সিকদার, জসীম উদ্দীন।

আরো বক্তব্য রাখছেন যুবদলের সহ-সভাপতি মিন্টু বেপারী, রুজেল রহমান, সাদ্দাম হোসেন, রামীম দেওয়ান, মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com