এস.অমিত কুমার: | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | ১২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ বীর মু্ক্তিযোদ্ধা সন্তান কমান্ড-ফেনী জেলা শাখার সাধারন সভা শনিবার ৬ জুলাই ফেনী ফাইভষ্টার চাইনিজ রেষ্টুরেন্টে বেলা ১২ ঘটিকায় জেলা সন্তান কমান্ডের সভাপতি এড. শৈবাল দত্তের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি জেলা কমান্ডার শাহাজাহান মাস্টার। ফেনী সদর উপজেলা মু্ক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন। এছাড়াও ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এড. শৈবাল দত্ত, সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন সহ জেলা কমিটির সদস্যরা ও বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক সহ সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানগন উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে আগামীর সাংগঠনিক কার্যক্রম পরিকল্পনা গ্রহন এবং বাস্তবায়ন সহ সাংগঠনিক কাঠামো মজবুতকরন বিষয়ে আলোচনা হয়।
স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া বীর সৈনিক এবং তাদের সন্তানদের পরিকল্পিত ভাবে কোণঠাসা করা এবং রাষ্ট্রের বিদ্যমান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি এখনো অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান সভার বক্তারা।
সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি শহিদুল আলম, সাংবাদিক আফতাব হোসেন মমিন, সাংবাদিক ইলিয়াছ সুমন, এড. পিয়াস মজুমদার। সাধারন সম্পাদক ওমর ফারুক নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন। দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন। সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। নির্বাহী সদস্য মেজবাহ উদ্দিন বাহার, গোলাম মাওলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা ডেপুটি কমান্ডার মাস্টার শাহাজাহান বলেন ১৯৭১ সালে যেমন রাজাকার আলবদর আলসাম এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ঠিক একই ভাবে এখন মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের বিরোধিতা করছে স্বাধীনতা বিরোধী মহল। এই ষড়যন্ত্র চক্রান্ত থেকে মুক্তিযুদ্ধের চেতনা কে টিকিয়ে রাখতে হলে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কে আরো সুসংগঠিত হতে হবে।
মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদ জানিয়ে, পুর্বের বীর মু্ক্তিযোদ্ধা কোটা পুন:বহাল রাখায় মাননীয় উচ্চ আদালত কে ধন্যবাদ জানান বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলা শাখার সভাপতি এডভোকেট শৈবাল দত্ত।
সব শেষে জেলার ধর্ম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন এর আকস্মিক মৃত্যুতে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com