শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম :   |   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

আজ বাংলা কার্তিক মাসের শেষ দিন। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত। কালের পরিক্রমা ও তথাকথিত আধুনিকতার ছোয়ায় অনেক গ্রামীণ উৎসবের মধ্যে সেই মশাল উৎসব ও আজ বিলুপ্তপ্রায়।

প্রতি বছরে এখনো অনেক গ্রামের শিশু-কিশোর ও যুবকরা সন্ধ্যার পর এই মশাল উৎসবে মেতে উঠে।প্রাচীন কাল থেকে এই উৎসবটি পালন করে আসছে ।  ছোট বেলায় কার্তিক মাসের ৩০ তারিখে সন্ধ্যায় সবার সাথে বাশের মাথায় খড় দিয়ে বোঝা বেধে ভোলা বানাতাম , তারপর মশালের মত আগুন জালিয়ে মাঠের দিকে দৌড়। ( হৈ চৈ চিৎকার করে বলা হয় কার্তিক গেল আগুন  (অগ্রহায়ণ) এলো পুটি মাছ দোয়ারে পড়লো)।

কেন এই উৎসব জানা নেই । তবে মানুষের মুখে মুখে শুনা যায় বাঙালির কল্যান , বিভিন্ন রোগ বালাই ও অশুভ শক্তিকে দুর করতেই এই উৎসব।

আধুনিক এই সময়ে প্রাচীন এই উৎসবকে টিকিয়ে রাখতে হলে প্রতিটি গ্রামেই এই দিনে আমাদের যথাযথ ব্যবস্থার মাধ্যমে উৎসব পালন করা যেতে পারে।এতে কিছুটা হলেও বর্তমান সময়ের অনেকে প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com