শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘বাংলা ব্লকেড’: মহাসড়কে ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি:   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বাংলা ব্লকেড’: মহাসড়কে ইবি শিক্ষার্থীরা

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মূল ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান করেন। এসময় আন্দোলনকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক ব্লক করে দেন।

এসময় তারা ‘কোটা প্রথায় নিয়োগ পেলে, দূর্নীতি বাড়ে প্রশাসনে’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই ‘, ‘মুক্তিযুদ্ধের বাংলায় কোটার ঠাই নাই’, ‘১৮’র পরিপত্র’পূনর্বহাল করতে হবে’সহ নানা স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ৭১এ দেশ স্বাধীন হয়েছে বৈষম্য থেকে জাতিকে মুক্ত করার জন্য। কিন্তু বর্তমানে কোটা প্রথা বহাল রাখায় সেই বৈষম্যই রয়ে গেছে। তাই আজ একযোগে সারা দেশের শিক্ষার্থীদের বাংলা ব্লকেডের অংশ হিসেবে আমরা আন্দোলনে নেমেছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com