শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাউফলে ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত -১ আহত ৪

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাউফলে ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত -১ আহত ৪
১১

পটুয়াখালীর বাউফলে অসুস্থ পুত্রবধূকে চিকিৎসার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর মোঃ সেলিম সরদার (৬০) নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে কালাইয়া-বাউফল সড়কের বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত সেলিম সরদার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যোগে অসুস্থ পুত্রবধূ মাহফুজা বেগমকে(৩২) চিকিৎসার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হন শ্বশুর সেলিম সরদার।ইজিবাইকটি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সেলিম সরদার ও তার পুত্রবধু মাহফুজা বেগম অটোরিকসা থেকে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার অল্প সময় পরে শ্বশুর সেলিম সরদার মারা যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com