বাউফল পটুয়াখালী প্রতিনিধি | সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালীর বাউফলে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাস ভবনে অবরোধ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুর রহমানকে শারীরিকভাবে নির্যাতন করে দুর্বৃত্তরা। রবিবার (১৮ আগষ্ট) সকাল ৭ টার দিকে উপজেলা পরিষদে নিজ অফিসে প্রবেশের চেষ্টা করলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুর রহমানকে শারীরিকভাবে নির্যাতন করে দুর্বৃত্তরা।
এসময় দুর্বৃত্তরা তাকে মারধর করে স্থানীয় এক সাবেক সংসদ সদস্যের বাসভবনে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান মুঠো ফোনে বলেন, আমি নিরাপত্তা ঝুঁকিতে আছি৷ প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোন সহায়তা পাচ্ছিনা।
রবিবার (১৮আগস্ট) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান , ভোর ৬ টার দিকে উপজেলা চত্তরের সরকারি বাসভবনে প্রবেশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন খান ।
আজকে দাপ্তরিক কাজে অফিস করার কথা ছিলো তার। এখবর ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা তার বাসভবন ঘিরে ফেলে এবং বাইরে থেকে গেটে তালা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান উপজেলা চত্তরে প্রবেশ করলে তাকে ধরে মারধর করে একদল দুর্বৃত্তরা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, এ বিষয়ে আমার কিছু করার নেই। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি ।
উল্লেখ্য বাউফল উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন খান উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান দশম জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপির সাবেক এপিএস ও উপজেলা আ’লীগের ( ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com