শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাউফলে এক ছাত্রলীগ নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাউফলে এক ছাত্রলীগ নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা
১২

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রলীগের জয় চন্দ্র নামে এক ছাত্রলীগ নেতা নিজ পদ থেকে পদত্যাগ করার ঘোষনা দিয়ে ফেসবুকে স্টাটাস দিয়েছেন।

গতকাল ১৬ই জুলাই মঙ্গলবার তার ফেসবুকের নিজ এ্যাকাউন্ট থেকে এই ষ্টাটাস দেন। জয় চন্দ্র উপজেলা ছাত্রলীগের একাংশের কালাইয়া ইদ্রিশ মোল্লাডিগ্রী কলেজ শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক। ষ্টাটাসে ছাত্রলীগ নেতা লিখেন, আমি জয় চন্দ্ৰ, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের বিএসএস বিভাগের ছাত্র। আমি কলেজ শাখা ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু এমতঅবস্থায় আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম।

মুহুর্তেই ছাত্রলীগ নেতার ষ্টাটাস স্ক্রীনশট দিয়ে চলমান কোটা আন্দোলন সমর্থক শিক্ষার্থীরা তাদের ফেসবুকে অভিনন্দন জানিয়ে ষ্টাটাস দেয়। বিষয়টি দলের শীর্ষ পর্যায়ে নজরে পড়লে কয়েক ঘন্টা পড় জয় চন্দ্র আবার ষ্টাটাস দেয়, আমি আমার ব্যক্তিগত কারনে আমার পদ থেকে পদত্যাগ করেছি। দয়া করে কেউ অপপ্রচার চালাবেন না।

এ বিষয়ে কলেজ শাখার সাধারন সম্পাদক আদনান খান বলেন, কয়েকজন নেতাকর্মী আমাকে বিষয়টি অবহিত করেছে। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তবে তার স্টাটাসে মনে হচ্ছে শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েই তার পদ থেকে পদত্যাগ করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com