শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাউফলে বিএনপি নেতা হুমায়ন কবিরকে দল থেকে অব্যাহতি 

বাউফল পটুয়াখালী প্রতিনিধি   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাউফলে বিএনপি নেতা হুমায়ন কবিরকে দল থেকে অব্যাহতি 

পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবিরকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত শনিবার (১০ ই আগস্ট) পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি ওই দিন রাতে সাংবাদিকদের কাছে পাঠানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ৫ আগষ্ট  স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর  আপনার বিরুদ্ধে (হুমায়ন কবির) বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাট ও হুমকি-ধমকি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তার  প্রেক্ষিতে আপনাকে গত ৮ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছিল ।

 

তার প্রেক্ষিতে আপনি যে লিখিত জবাব ও মৌখিক বক্তব্য দিয়েছেন তা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই আরোপিত অভিযোগে ভিত্তিতে আপনাকে বাউফল পৌর বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং সিনিয়র সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হলো  । জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবিরকে  দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com