বাকৃবি প্রতিনিধি | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি )নতুন কোর্স ক্রেডিট চালু হয়েছে পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য। প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের পাশাপাশি কোর্স ক্রেডিট সিস্টেম ছাড়াও পিএইচডি ডিগ্রী নিতে পারবে শিক্ষার্থীরা। শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘বিগত ১৮ই মার্চ, ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত উচ্চ শিক্ষা গবেষণা কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২৬১ তম সভার বিবিধ-৯ এর (ii) নং সুপারিশটি বিগত ২৬শে মে ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের অধিবেশনে এটি অনুমোদন পায়।
এক্ষেত্রে শুধুমাত্র পিএইচডি সুপারভাইজার হিসেবে যোগ্যতা অর্জনকারী শিক্ষক পিএইচডি কোর্সের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর নীতিমালা অনুসরণে পিএইচডি এর শুরুতে কিছু কোর্সওয়ার্ক থাকতে হবে, যা ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত হবে। ইহা বিজ্ঞপ্তি প্রদানের তারিখ থেকে কার্যকর হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com