শফিকুল ইসলাম বাদল | বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
আজ২০ নভেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন যথাসময়ে অনুষ্ঠিত হয়।দুই পর্বের সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলি ফরিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া,সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জননেতা এডভোকেট এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
দ্বিতীয় অধিবেশন তথা কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান।কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার মোবারক উল্লাহ কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এ কে এম মুসা ভিপি মুসা, পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন এমদাদুল হক সাইদ, সাধারণ সম্পাদক পদে মুসার নাম ঘোষণা করেন।
উল্লেখ্য বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে ঘিরে গত ১৮ নভেম্বর তারিখে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা ভাঙচুর অগ্নিসংযোগ নিয়ে বাঞ্ছারামপুরের রাজনীতি ছিল উত্তপ্ত। এতে ৫- ৬ জন নেতাকর্মী গুরুতর আহত সহ প্রয় শতাধিক আহত হয়। এ নিয়ে গত ১৯ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যথাসময়ে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলন সফল হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচঞ্চলতা ফিরে আসে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com