শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বার্লিনে শরিয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা

জার্মানি প্রতিনিধি   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বার্লিনে শরিয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা
১৫

জার্মানির রাজধানী বার্লিনে জার্মান বিএনপি, বার্লিন বিএনপি ও দলের অন্যান অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেয়া গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন জার্মানি সফররত শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য,শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

জার্মানির স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজধানী বার্লিনের কোইপেনিকের মেক্সিকান রেস্তোরাঁ “জালাপিনোসে” এই উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে জার্মানিতে বসবাসরত শরীয়তপুর জেলার সর্বস্তরের প্রবাসীরা। বার্লিন বিএনপির সভাপতি মো: জসিম সিকদারের সভাপতিত্বে ও বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক জিএস বাবুল ইসলাম ও পলাশ আহম্মেদ এর সঞ্চালনে মূল অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াতের পর জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, বিশেষ বক্তা হিসেবে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গনি সরকার, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, ইউক্রেন বিএনপির সভাপতি মো: আক্তার হোসেন চঞ্চল, জার্মান বিএনপির সহ-সভাপতি অপু চৌধুরী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবাদুল কাদের, বার্লিন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পরাগ, জার্মান বিএনপির প্রচার সম্পাদক তাহের হাওলাদারসহ আরো অনেকে।

এসময় অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন যুবদল নেতা ওয়াহিদ নয়ন, বার্লিন যুবদলের সভাপতি আসিফ আহম্মেদ, বার্লিন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, আবু তাহের, শাহাদাৎ রাকিবসহ আরো অনেকে। ক্ষমতা হারিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশকে  অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, সবাইকে সজাগ থাকতে হবে নইলে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগ বৃথা যাবে।

গণসংবর্ধনা সভার প্রধান অতিথি শফিকুর রহমান কিরণ তার বক্তব্যে জার্মানিতে বসবাসরত শরীয়তপুর জেলার সকল প্রবাসীসহ জার্মান বিএনপি এবং দলের সকল অঙ্গসংগঠনসহ সর্বস্তরের প্রবাসীদের ধন্যবাদ জানান, বক্তব্য তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দেশের সাথে সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে ধ্বংস করতে নানা ভাবে চেষ্টা করে গেছে কিন্তু তার সবই বিফলে গেছে। তাই এখনই সময় বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে আবারো শক্তিশালী করে নির্বাচনে জয়ী করে দেশ পরিচালনার ভার কাঁধে তুলে নিতে।

এসময় তিনি শেখ হাসিনা ভারতে পালিয়ে দেশকে অস্থিতিশীল করতে নানামূখী ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও মন্তব্য করেন। তাই ভারত বন্ধু নয় বরং শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারত বাংলাদেশের কখনই মঙ্গল চায়নি, সাম্প্রতিক নানা উস্কানিমূলক ঘটনায় তা পরিষ্কার,  একইসাথে তিনি উন্নত দেশ গড়তে সর্বস্তরের প্রবাসীদের সহযোগীতা হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।

সভার শেষে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র-জনতার অভ্যুত্থান নিহত সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ‎গণসংবর্ধণা সভায় জার্মান বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, বার্লিন বিএনপিসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা- কর্মীরা ও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com