শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপি’র ফ্রি মেডিকেল ক্যাম্প, উদ্যোগকে সাধুবাদ জানালেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি’র ফ্রি মেডিকেল ক্যাম্প, উদ্যোগকে সাধুবাদ জানালেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
১০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি ও সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের বিএনপি’র এমপি প্রার্থী জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এবং ডাক্তার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে এ ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় প্রায় ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বিনামূল্যে ওষুধ, চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র পেয়ে অসহায় মানুষজন অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ সকল শ্রেণি-পেশার মানুষ মানবতার কল্যাণে এগিয়ে আসায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com