শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সালথায় পতাকা উত্তোলন

ফরিদপুর প্রতিনিধি:   |   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সালথায় পতাকা উত্তোলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সালথা সদরের বাইপাস সড়ক সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, শাখাওয়াত হোসেন জয়নাল, যুবদল নেতা হাসান আশরাফ, মিরান হুসাইন, বালাম হোসেন, শাফিকুল ইসলাম, মাহফুজ খাঁন, হাবিবুর রহমান হাবিব, ইয়াসিন বিশ্বাস, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, শ্রমিক দলের সাবেক সভাপতি কালাম বিশ্বাস, সাবেক প্রচার সম্পাদক মিরাজ বিশ্বাস, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান শুভ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম, তানভীর হাসিব প্রমুখ।এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com