শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
১১

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক ও ষোলশহর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজের উদ্যোগে নগরীর রাহত্তার পুলের নিজ বাসভবনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হুম্মাম কাদের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর,নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন ও কাতার প্রবাসী বিএনপি নেতা সোহেল সিকদার।

আমন্ত্রিত অতিথিরা বলেন দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন, মুক্ত পরিবেশে রাজপথের আন্দোলনে সংগ্রামের সাথীদের নিয়ে এইরকম একটি আয়োজন সত্যিই সবাইকে উজ্জীবিত করেছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী বিএনপি নেতা মোঃ সোহেল সিকদার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com