এ্যাড. শহীদ ইকবাল হোসেন | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. আলহাজ্জ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস মার্কার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তিনি উপজেলার হরিহরনগর ইউনিয়নে বিভিন্ন এলাকার বাজারে ও রাস্তার মোড়ে মোড়ে এ গণসংযোগ ও পথসভা করেন। এ সকল পথ সভায় বক্তব্যকালে তিনি বলেন, আমি বিজয়ী হলে মনিরামপুরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত মনিরামপুর গড়ে তুলবো।
কোন মাদক সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যদি আমার লোকও হয় তার জায়গা আমার কাছে হবে না। আমি সবাইকে নিয়ে নতুনভাবে মনিরামপুরকে গড়তে চাই। আমি নির্বাচিত হলে আগামীতে কেউ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর সুযোগ পাবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করে তার জায়গা এই মনিরামপুরে কোন দিনই হবে না।
বক্তব্যকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান গাজী আব্দুল সাত্তার, এ্যাড. সামসুজ্জামান দিপু, আসাদুজ্জামান আসাদ ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও পৌরশহরেসহ উপজেলার ১৭ টি ইউনিয়নে কলস মার্কার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com