শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী আজ
১৩

চট্টগ্রাম বাংলা সাহিত্যের অমর দিকপাল, ঔপন্যাসিক, ঊনবিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ, নাট্যকার ও গদ্যশিল্পী ‘বিষাদ-সিন্ধু’র’ রচয়িতা সাহিত্য সম্রাট মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী আজ। বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এ উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদি গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের আজকের দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মায়ের নাম দৌলতন নেছা। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী নবাব স্টেটে বসবাস করতেন। এখানেই তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

পরে পদমদীতে তাকে সমাহিত করা হয়। এখানে তার স্মৃতি রক্ষার্থে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়। এর পর থেকেই মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সটির যাত্রা শুরু। বাংলা ভাষার অন্যতম এই প্রধান গদ্যশিল্পী মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী ঘিরে বাংলা একাডেমি, প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো মীরের সমাধিস্থল বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।

এর মধ্যে রয়েছে মীর মশাররফ হোসেনের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের আমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (বুধবার) সকাল ৯টায় মীর মশাররফ হোসেনের সমাধীতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর বেলা ১১টায় শুরু হবে সেমিনার। তাতে সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মাদ জাহিদুল ইসলাম মিঞা এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) মোহা. নায়েব আলী, স্বাগত বক্তব্য রাখবেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) হাসিবুল হাসান এবং প্রবন্ধকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।

এছাড়া সেখানে আলোচক হিসেবে থাকবেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল ফজল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি সালাম তাসির, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজালাল ও বালিয়াকান্দির  মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com