নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি বেতাগী উপজেলা শাখা।
সংগঠনটির প্রচারিত বিবৃতিতে বলা হয়, বিদ্যালয়ছাত্রীকে প্রথমে যৌন হয়রানির চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে পরদিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিশুটির ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় শিশুটির কাঁচা দাঁত ফেলে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে জাতীয় ছাত্রশক্তি বেতাগী উপজেলা শাখা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ ছাড়া ভুক্তভোগী শিশুর উন্নত চিকিৎসা, মানসিক সহায়তা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত স্থানীয় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। একই সঙ্গে দল-মত নির্বিশেষে এলাকার সচেতন নাগরিকদের শিশুটির ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি বেতাগী উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব মো. ইব্রাহিমের স্বাক্ষর রয়েছে
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com