শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেতাগী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে চলছে

মো: সৌরব বেতাগী প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতাগী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে চলছে
৩০

বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্যোগে ১৫ জন অস্বচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছে। এসব অস্বচ্ছল নারীরা বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে এতোদিনে অনেকটা কাজ শিখেছে। তারা সেলাই মেশিনের আশা নতুন স্বপ্নের জাল বুনছেন।

দেশ ও মাটি এবং মানুষের কল্যাণে নিয়োজিত দেশের শীর্ষ পর্যায়ের বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পিছিয়ে পড়া নারীদের সামাজিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত (২০ ফেব্রুয়ারি) বিকেলে বসুন্ধরা শুভসংঘ বেতাগী শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় নারীদের তিন মাসের সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষক মাহিনুর জানান, ৩০ টি আইটেমের জন্য তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে অস্বচ্ছল নারীরা ২৫ টি আইটেমের বেশি কাজ শিখাণো হয়েছে ।

প্রশিক্ষণে আসা মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামী দুই বছর আগে মারা গেছে । নিজেই আয়-রোজগার করে সংসার চালাই। এখন আর বাইরের কাজ ভালো লাগে না। এমন সময় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনেক যাচাই-বাছাই করে আমার নাম অন্তর্ভুক্ত করেছে। আমি এই প্রশিক্ষণ শেষ করে একজন দক্ষ হয়ে ওঠার পরই আমাকে একটি সেলাই মেশিন দেবে বসুন্ধরা শুভসংঘ। এর মাধ্যমে আমার গ্রামের মানুষের জামাসহ অন্যান্য পোশাক সেলাই করে আয়-রোজগার করে আর্থিকভাবে লাভবান হবো।’

কাজিরাবাদ ইউনিয়নের মৌমিতা বলেন, ‘আমি আর্থিকভাবে অস্বচ্ছল। আমার এই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন পাওয়াটা খুব দরকার ছিল। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। আমি আশা করি, নিজের চেষ্টায় সেলাই মেশিন চালিয়ে আমার পরিবারের সদস্যদের জন্য রুটি-রোজির ব্যবস্থা করতে পারব। এজন্য আমি বসুন্ধরা গ্রুপসহ সকলের প্রতি কৃতজ্ঞ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com