শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেনাপোলেে চোরা কারবারি সন্ত্রাসী গড ফাদার বাদশাকে গ্রেপ্তারের খবরে তোলপাড়

যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেনাপোলেে চোরা কারবারি সন্ত্রাসী গড ফাদার বাদশাকে গ্রেপ্তারের খবরে তোলপাড়

যশোরের বেনাপোলের চোরাচালানের গডফাদার বহু মামলার আসামি চোরাকারবারী যশোর সীমান্তের মাদক সম্রাট, বহুল আলোচিত বাদশা মল্লিককে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় তাকে সীমান্ত এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। তবে স্থানীয়রা কেউ কেউ বলছেন বিজিবি আবার কেউ কেউ বলছেন ‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন পুলিশ তাকে আটক করেনি। তবে অন্য কোন বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে শুনেছি, তবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না ।

এদিকে বাদশা মল্লিক কে আটকের খবরে বেনাপোল এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের কাছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে তার আটকের খবরের বিষয় নিশ্চিত হবে। সম্প্রতি বাদশা মল্লিকের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। যা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি গোচর হয়।

মাদক সম্রাট বাদশার বিরুদ্ধে সোনা-অস্ত্র-ফেন্সি-গাঁজা-হুন্ডি পাচার ও মাদকের ব্যবসা করে বাদশা হয়ে যায় আন্তঃদেশীয় মাদকপাচারকারীদের সর্দার। যার নামে দেশের বিভিন্ন থানায় রয়েছে অস্ত্র ও মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের অসংখ্য মামলা। তারপরও থেমে নেই বেপরোয়া বাদশা। সম্পতি তার সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে বিপুল পরিমাণ অর্থ লুটে নেওয়ার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com