শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেনাপোলে ফেন্সিডিলসহ দু’মাদক কারবারী আটক

নাসির উদ্দীন:   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেনাপোলে ফেন্সিডিলসহ দু’মাদক কারবারী আটক
১০

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালি গ্রামে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ২শ‘ ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে যশোর-৬ র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

রবিবার (১০ নভেম্বর) ভোর ৪ টার সময় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালি পশ্চিমপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামীম মোড়ল (২৭) ও একই এলাকার জামাল হোসেনের ছেলে ইনামুল হোসেন (২০)।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লে. মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী গ্রামের একটি আম বাগানের পূর্ব পাশের কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান একটি খেতের মধ্যে পানির মধ্যে লুকানো অবস্থায় মোট ২শ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com