শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় চাঁপাইনবাবগঞ্জ যুবদলের মতবিনিময় সভা

বদিউজ্জামান রাজাবাবু   |   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় চাঁপাইনবাবগঞ্জ যুবদলের মতবিনিময় সভা
১০

স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠায় জেলা যুবদল মত বিনিময় সভা করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে শহরের শাহনেমাতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারর্সন এর উপদেষ্টা সাবেক সংসদ মোঃ হারুনূর রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র শিল্প ও খনিজ বিষয়ক সহ সম্পাদক, সাবেক সংসদ আলহাজ্ব মোঃ আমিনুল হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান অনু, এডভোকেট মোঃ আব্দুস সালাম প্রমূখ।  এ সময় প্রধান অতিথির বক্তব্যে হারুন বলেন, নেতাকর্মীদের সব ধরনের বিশৃঙ্খলা পরিহার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। দীর্ঘ সংগ্রামের পরে এ বিজয় আমাদের ধরে রাখতে হবে এবং এর সুফল সমাজে ছড়িয়ে দিতে হবে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com