শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বোয়ালমারীতে পূজা উদযাপন কমিটির সাথে পৌর জামায়াতের মতবিনিময় সভা

মুকুল বসু:   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বোয়ালমারীতে পূজা উদযাপন কমিটির সাথে পৌর জামায়াতের মতবিনিময় সভা
২৫

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী পূজা উদযাপন কমিটি ও সুধী মহলের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌরসভা শাখা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় বোয়ালমারী বাজারের নিউমার্কেট প্রাঙ্গণে পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে ও নায়েবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুত তাওয়াব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলার সেক্রটারী অধ্যাপক আব্দুল ওহাব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মো: ইমারত হোসেন চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আঃ সালাম বাবু, বোয়ালমারী পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্যামল কুমার সাহা, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যাপক রবিন লস্করসহ আরো অনেকে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com