শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বোয়ালমারীতে বিদ্যুতস্পৃষ্টে অটোভ্যান চালকের মৃত্যু

মুকুল বসু:   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বোয়ালমারীতে বিদ্যুতস্পৃষ্টে অটোভ্যান চালকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে নিজ বাড়িতে ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাটারি চালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। মৃত ভ্যানচালকের নাম মো. জামাল বিশ্বাস (৫৫)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। ৪ সন্তানের জনক মৃত জামাল বিশ্বাস ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে আটটার দিকে মৃতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত অটোভ্যান চালক মো. জামাল বিশ্বাস বাড়ির ফ্রিজের সংযোগ লাইনে সমস্যা দেখে দেয় সে বৈদ্যুতিক সংযোগের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিবারের সদস্যরা মৃত জামাল বিশ্বাস বিদ্যুৎ তাড়িত হয়েছে বুঝতে পেরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ডা. ইমরান জানান- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ গোলাম রসুল ঘটনার সততা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিপার্শ্বিক অবস্থার পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় এটি দুর্ঘটনা, ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com