শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

সফিকুল ইসলাম বাদল   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত
১৫

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্খার কার্যকর প্রতিফলন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।টিআইবি’র এরিয়া কোঅরডিনেটর আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক-টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আব্দুন নুর।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য ফারান নুর, ইয়েস সদস্য খাইরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন প্রমুখ।সনাক সভাপতি তরুণদের আশা-আকাঙ্খার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

 

মানববন্ধনে দিবসটির উপলক্ষে টিআইবি’র ধারণাপত্র পাঠ এবং দাবীসমূহ তুলে ধরেন ইয়েস দলের সদস্য রুপালি সূত্রধর, সুফিয়া আক্তার। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি’র সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com