শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে শিবিরের উদ্বোধন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে শিবিরের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ফাইভ স্টার ক্লাব “অন্ধ কল্যাণ সমিতি” নামে একটি সংগঠনের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল থেকে শহরের সাবেরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

এতে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের অন্তত ৫০০ জন সেবা নিতে আসেন।সকালে প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও মোঃ খালেদ হাসান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেরা সোবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিআরডিবির সভাপতি আলী আজম, জেলা যুবদলের সাবেক আহবায়ক মনির হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, ফাইভ স্টার ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, বিএনপি নেতা মিজানুর রহমান, মাইনুল ইসলাম, আতিকুল হক জালাল প্রমুখ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে মানুষের চক্ষু চিকিৎসা নিশ্চতের ঠিকানা হয়ে উঠেছে এই সংগঠনটি। তারা প্রতি মাসের প্রথম শুক্রবার যেভাবে মানুষের সেবা দিচ্ছে তা সকলের জন্য অনুকরণীয়। তিনি বলেন, বিএনপি জনসেবামূলক কাজে সব সময় পাশে থাকে। সংগঠনটির পক্ষ থেকে চক্ষু চিকিৎসা সেবার জন্য যে হাসপাতাল গড়ে তোলার জন্য দাবি উঠেছে বিএনপি এবং তিনি ব্যক্তিগতভাবে এর সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন।

উল্লেখ্য, চিকিৎসা শিবিরে ২৫০ জন নারী-পুরুষকে অপারেশনের জন্য বাছাই করা হয়। তারা স্বল্প খরচে তাদের অপারেশন সম্পন্ন করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com