শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
১১

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বৃহস্পতিবার(৭নভেম্বর)  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি।জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম মমিুনুল হকসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমরা আজ এ স্বাধীনতা ভোগ করতে পারতাম না।বক্তরা আরো বলেন,গত ৪ নভেম্ভর বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ঘোষিত কমিটিতে এমন কিছু নাম এসেছে যাদের নাম দেখে বিএনপি’র ত্যাগী নেতা কর্মীরা অনেকটা হতাশাগ্রস্থ। এ কমিটিতে আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন অনুপস্থিত এবং যাদেরকে আন্দোলন সংগ্রামে দেখা যায়নি এরকম অনেক বিতর্কিত নাম এসেছে।

বক্তারা নব-ঘোষিত আহ্বায়ক কমিটিকে অগ্রহণযোগ্য ও পরিবার তান্ত্রিক এবং পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন। এ সময় বিএনপি ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com