শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত,আপ লাইনে চলাচল বন্ধ

শফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ২০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত,আপ লাইনে চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। তবে ডাউন লাইনে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বড়হরণ এলাকায় ঢাকাগামী লাইনে এই ঘটনা ঘটে।ট্রেনটিতে কর্মরত পরিচালক ইমতিয়াজ রহমান জানান, ট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর বড়হরণ এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

এতে করে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার শেষে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com