সফিকুল ইসলাম বাদল: | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান ও দিনব্যপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ, জেলা আইসিটি অফিসার মোঃ শামসুদ্দিনসহ আরো অনেকে। অনুষ্ঠানে ১০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।অনুষ্ঠানের ল্যাপটপ পেয়ে অনুভূতি ব্যক্ত করেন প্রশিক্ষনার্থী তিনি বলেন আমি প্রশিক্ষণ পেলাম। সরকারের উদ্যোগের কারনই এটি সম্ভব হলো। আমি একজন উদ্যোক্তা হিসাবে গড়ে উঠলাম।
আমি সরকারের কাছে কৃতজ্ঞ।এসময় বক্তারা বলেন, প্রশিক্ষণ শেষে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধিসহ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে সঠিক উপায়ে কাজে লাগিয়ে প্রযুক্তিক্ষাতে দক্ষকর্মী ও উদ্যোক্তা হয়ে উঠতে আহ্বান জানানো হয়।
এই প্রকল্পের আওতায় জেলা সদর, কসবা এবং নবীনগর উপজেলার ১শ জন নারী উদ্যোক্তাকে ই-কমার্স ও কল সেন্টার এজেন্ট বিষয়ক ৫ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে এই ল্যাপটপ দেওয়া হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com