নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
অদ্য ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ইং তারিখে এসো সচেতন হই সোসাইটি -এসই এর অফিসে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থাপন করেন সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, ডাঃ মাসুদা জয়া, বারডেম জেনারেল হাসপাতাল।
ব্রেস্ট ক্যান্সার হলো নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার। এটি স্তনের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়। প্রাথমিক পর্যায়ে সনাক্ত হলে চিকিৎসা সম্ভব।
ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ:
– স্তনে গাঁট বা চাকা
– স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন
– নিপল থেকে তরল নিঃসরণ
– স্তনের ত্বকে পরিবর্তন
ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির কারণ:
– বয়স (৫০ বছরের বেশি নারীদের বেশি ঝুঁকি)
– জেনেটিক মিউটেশন (BRCA1, BRCA2)
– পরিবারের ইতিহাস
– অতিরিক্ত ওজন
– হরমোনজনিত কারণ
ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ:
– নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
– স্বাস্থ্যকর জীবনযাপন
– ব্রেস্টফিডিং
– ওজন নিয়ন্ত্রণ
সচেতনতা বৃদ্ধিতে করণীয়:
– নিয়মিত ব্রেস্ট স্ক্রিনিং
– স্বাস্থ্য শিক্ষা প্রচার
– সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযান
ব্রেস্ট ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপন ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরো উপস্থিত ছিলেন এসো সচেতন হই সোসাইটি এর সহ-সভাপতি দিলরুবা মেহেরুন প্রধান এবং সমাজকল্যাণ কর্মকর্তা জনাব রাফি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী জনাব মোঃ মাজহারুল ইসলাম। তিনি বলেন ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই কেননা এটি একটি ব্যয়বহুল চিকিৎসা। আলোচনা শেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com