শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভাঙ্গায় বালুর ইজারা নিতে গিয়ে বিএনপির ৪ নেতাকর্মী আহত

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাঙ্গায় বালুর ইজারা নিতে গিয়ে বিএনপির ৪ নেতাকর্মী আহত
১৮

জব্দ করা বালু ইজারা নিতে গিয়ে  হামলা ও ফাঁকা গুলির অভিযোগ উঠেছে। এসময় বিএনপির চার নেতাকর্মী আহত হওয়ায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবায়।

আহতরা হলেন, ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেয়ান জমাদার (৩০), বিএনপির কর্মী কাওছার হোসেন (৪০), আব্দুর রহমান (৪০) ও কুদ্দুস জমাদ্দার (৫০)। পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ ভাবে প্রায় ৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করে আওয়ামী লীগ নেতা রিপন খাঁ ও বিএনপির নেতা রবিউল জমাদার। ওই বালু তৎকালীন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্দ করেন।

মঙ্গলবার সকালে  উপজেলা প্রশাসন ৩ লাখ ৭ হাজার টাকায় ইজারাদের নিকট বিক্রি করেন। এসময় রিপন খাঁসহ উপজেলা বিএনপির কতিপয় নেতাকর্মী হাজির হলে আওয়ামী লীগ নেতা রিপন খাঁ তার লোকজন বিএনপির নেতাকর্মীকে ধরে নিয়ে মারধর  করে। অভিযোগ উঠে সেখানে ফাঁকা গুলি করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আড়িয়াল খাঁ নদের পাড়ে জব্দকৃত ৩ লাখ ঘনফুট বালু কাউলিবেড়া ইউনিয়ন পরিষদ ভবনে বসে ৩ লাখ ৭ হাজার টাকায় টেন্ডার দেওয়া হয়। আড়িয়াল খাঁ নদের পাড়ে জব্দকৃত বালু পরিদর্শনে যাওয়ার পর সেখানে কিছু লোকজন হটটোগোল করেছে।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন   কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকার একটি বালুর ইজারা নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনে। তবে কোন গুলি ঘটনা ঘটেছে এমনটা জানা  যায়ননি।

অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবে পুলিশ।  জব্দকৃত বালু ইজারা বিজয়ী ফরিদপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল হাসান রনি জানান, বালুর ইজারায় আমি বিজয়ী হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন খাঁ ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে  হামলা ও ফাঁকা গুলি করে বলে তিনি অভিযোগ করেন। এঘটনায় মামলা করারা হবে বলেও জানান বিএনপি নেতা রবিউল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com