শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায়  অটোচালক নিহত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায়  অটোচালক নিহত 
১২

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন মাতুব্বর (২০) নামের এক অটোচালক নিহত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াসিন ভাঙ্গা উপজেলার মালিগ্রাম গোয়ালদী গ্রামের মোকসেদ মাতুব্বরের পুত্র। পেশায় তিনি একজন অটোচালক।

স্বজনরা জানায়, ইয়াসিন ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। পথিমধ্যে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ইয়াসিন ছিটকে সড়কের ওপর পড়ে গেলে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তার মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com