শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচাসহ ৩ জনের মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচাসহ ৩ জনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে বৃহস্পতিবার বাড়ির টিনের ঘরের চালে পড়ে থাকা পাতা পরিস্কার করতে গিয়ে বিদুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিলন মিয়া তার বসতবাড়ীর ঘরের টিনের চালা পরিস্কার করার জন্য চালে উপর উঠে। সেখানে বিদ্যুতের সংযোগ লিকেজ হয়ে সমপূর্ন চাল বিদ্যুতায়িত হয়ে সে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশাররফ হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে প্রতিবেশী যুবক মকবুল হোসেন এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে মিলনের পরিবার বিষয়টি টের পেয়ে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে দেন। এরপর দ্রুত তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সাঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com