শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ শাফায়াত হোসেন   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন
১১

ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় ভোলা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাহিম ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আর.এস. হিমু, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. হাবিবুর রহমান, বাংলা বিভাগের মেসকাত আহাম্মেদ, কলেজ শিক্ষার্থী জিদান আনাবীর, ভোলা আলিয়া মদ্রাসার শিক্ষার্থী সাকিব আহমেদ জোবায়ের, কওমি মাদ্রাসার মো. ফাহিম প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে যে কটুক্তি করেছেন, তা সম্পূর্ণ ভারত সরকারের মদদে হয়েছে। যা স্পষ্টতা পেয়েছে ঐ রাজ্যের বিধায়ক বিজেপি নেতা নীতিশ রানের বক্তব্যে।

তারা যে ধৃষ্টতা দেখিয়েছে, তা বিশ্ব সম্প্রদায়কে হতবাক করেছে। অনতিবিলম্বে এই কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই প্রতিবেশী দেশ ভারতের এই কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানাতে হবে বলে জানান তারা । বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ভোলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com