শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভি জি এফ এর ডিলারের চাউল বিতরণের অনিয়মের তদন্তে টি এন ও নিশাত তামান্না।

মাসুদ রায়হান   |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভি জি এফ এর ডিলারের চাউল বিতরণের অনিয়মের তদন্তে টি এন ও নিশাত তামান্না।

মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মশ্বিমনগর ইউনিয়নের প্রশাসক জনাব নিশাত তামান্না অত্র ইউনিয়নে চলমান ভি,জি,এফ এর খাদ্য বান্ধব চাল বিতরণে ডিলার ও তার অসাধু চোর সিন্ডিকেটের বিরুদ্ধে রাতের আঁধারে চাল চুরির অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে ডিলার পয়েন্ট পারখাজুরা বাজারে তদন্তে আসেন এবং স্থানীয় নানা শ্রেণী ও পেশার মানুষের সাথে কথা বলেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা চুরির ঘটনার বিভিন্ন বস্তুনিষ্ঠ ডকুমেন্টরী তাঁর সামনে পেশ করলে তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, অপরাধীদের কে অবশ্যই আইনের আওতায় আনা হবে ।

অন্যদিকে, ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং পরিষদের যে কোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সর্বসাধারণের জন্য অবিলম্বে পরিষদে একটি অভিযোগ বক্স খোলা হবে, তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। কোনক্রমেই ভাগ বাটোয়ারা বা কমিশন বাণিজ্য চলবে না। পরে ইউনিয়ন পরিষদের মূল গেট নির্মাণ ও নামফলক স্থাপন সহ ইউনিয়নের মধ্যে কয়েকটি রাস্তা ও পারখাজুরা বাজারের সার্বিক নিরাপত্তার জন্য সি,সি ক্যামেরা বসানোর আবেদন জানালে তা অতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com