শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভুয়া ডিবি পুলিশ পরিচয়য় লোকমানকে অপহরনের তিনজন আটক,ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুয়া ডিবি পুলিশ পরিচয়য় লোকমানকে অপহরনের তিনজন আটক,ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ
১২

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে অপহরনের সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলা নাটাই উত্তর ইউপির ভাটপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার নাটাই বটতলী গ্রামের মোঃ আশিক (২৫), শহরের কান্দিপাড়ার নাজিবুর রহমান সানি (২৭) ও একই এলাকার বাসিন্দা ও বর্তমানে ঢাকা খিলগাঁও এলাকার বাসিন্দা মোঃ সফিক (২৬)।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলা নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের লোকমান হোসেনের বাড়িতে কিছুলোক ঘোরাফেরা করে। তখন বাড়ির মালিক লোকমান তাদের জিজ্ঞেস করলে তারা তাদেরকে ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। তখন তারা লোকমানকে বলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তখন লোকমান তাদেরকে গ্রেপ্তারি পরোনোর কপি দেখাতে বললে, তাদের মধ্যে একজন লোকমানের মুখে চাপ দিয়ে ধরে, টেনে হিঁচড়ে তাদের সাথে থাকা মাইক্রোবাসে তুলে ফেলে। তখন ঘর থেকে লোকমানের স্ত্রী, ছেলে-মেয়েরা বের হয়ে চিৎকার শুরু করলে তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আশিক, শফিক ও সানিকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা আরো চারজন পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান লোকমানের ছোট ভাই খান জাহান আলী রমজানের নির্দেশে তারা লোকমানকে তুলে নেয়ার জন্য আসে। জাহান আলী লোকমানকে তুলে নেয়ার জন্য তাদেরকে ৭০ হাজার টাকা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন জানান, এ ঘটনায় সোমবার লোকমান হোসেন সদর মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com