শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন, দুটি ডিসপেন্সার মেশিন জব্দ 

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন, দুটি ডিসপেন্সার মেশিন জব্দ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি মিনি অবৈধ পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে  ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৫ মে দুপুরে ) উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের পাগলারহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।  ভূরুঙ্গামারী  থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

জানাগেছে, পাগলারহাট বাজারের পাশে জনৈক আলাউদ্দিন নামের এক ব‍্যক্তি তিলাই ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব‍্যবসায়ীর একটি ট্রেড লাইসেন্স নিয়ে   তেলের পাম্পটি স্থাপন করে দীর্ঘদিন ধরে  ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রবিবার দুপুরে  অভিযান চালানো হয়।

প্রশাসন জানায়, অনুমোদন ছাড়াই জ্বালানি বিক্রির এমন কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় পেট্রোলিয়া আইনের ২০(১)ঙ    ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  গোলাম ফেরদৌস জানান, পেট্রোল পাম্পটির মালিক পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং ব্যবহৃত দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com