শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে ঘাস কাটা শেখানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার- ১

মোঃ রাহিজুল ইসলাম :   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে ঘাস কাটা শেখানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার- ১
২০

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ছাগলের জন্য ঘাস কাটা শেখানোর কথা বলে ভুট্টা ক্ষেতে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় এক ব‍্যক্তিকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামে। জানাগেছে, ২৩ মার্চ (রবিবার) বিকেলে ওই গ্রামের ৮ বছরের এক শিশু ছাগলের জন্য তার সহপাঠিসহ বাড়ি থেকে কিছু দূরে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর তার সহপাঠী চলে গেলে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাইম আলী (৪০) শিশুটিকে ফুসলিয়ে ঘাসকাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। এসময় এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষক সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে শিশুটি তার মা-বাবাকে সব ঘটনা জানায়। এই ঘটনায় সোমবার (২৪ মার্চ) শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে সাইমকে আটক করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নির্যাতনের শিকার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় আটক সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com