শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে নাশকতার মিথ্যা মামলা থেকে খালাস সাত বছর পর স্বপদে দুই শিক্ষক

মোঃরাহিজুল ইসলাম   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে নাশকতার মিথ্যা মামলা থেকে খালাস সাত বছর পর স্বপদে দুই শিক্ষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছর পর চাকুরি ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষক। বিগত ২০১৭ সালের ২১ ফ্রেব্রুয়ারী জাতীয় শোক দিবসের আলোচনা থেকে এই দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে একটি সাজানো নাশকতার মিথ্যা মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এঘটনার পরদিন ২২ ফ্রেব্রুয়ারী ২০১৭ সালে ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ ওই দু’শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর-২০২৪ তারিখে খালাসের আদেশ দেয়।

পরে সকল প্রক্রিয়া শেষে সোমবার ২১ অক্টোবর ২০২৪ তারিখে এই দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকুরিতে যোগদান করেন। তাইফুর রহমান জানান, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করেছি।

বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পাওয়ার পর ওই দু’শিক্ষক সোমবার চাকুরিতে যোগদান করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com