শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে পাইকেরছড়া ইউনিয়ন আ.লীগর সাধারণ সম্পাদক সহ আটক-২

মোঃরাহিজুল ইসলাম :   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে পাইকেরছড়া ইউনিয়ন আ.লীগর সাধারণ সম্পাদক সহ আটক-২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায়  দুই আওয়ামী লীগ নেতাকে আটক  করেছে পু‌লিশ।

আটককৃতরা হলো-  উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন  (৪০) ও স্বেচ্ছা সেবক লীগের উপজেলা সহ-সভাপতি লাভলু মিয়া মিলন(৩৮)। সোমবার  (১১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল বিশেষ  অভিযান চালিয়ে উপজেলার গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের ছেলে ফারুক হোসেন এবং দেওয়ানের খামার গ্রামের সোলায়মান হোসেন এর ছেলে লাভলু মিয়া মিলন কে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তা‌দের আটক করে মঙ্গলবার সকালে  কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com