শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

মোঃ রাহিজুল ইসলাম   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিক্ষার্থীকে মুমূষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নিচে দুধকুমার নদে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) হামিদুল ইসলামের ছেলে সিয়াম (১৩) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৩) দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু ফুটবল খেলতে যায়।

খেলার এক পর্যায় তাদের বল নদের পানিতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে দু’জনেই নদের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে  সিয়ামের মরদেহ উদ্ধার করে।

এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com