শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে  বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলার প্রত‍্যাহার  ও ওসির অপসারণের দাবিতে  মানববন্ধন 

মোঃ রাহিজুল ইসলাম :   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে  বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলার প্রত‍্যাহার  ও ওসির অপসারণের দাবিতে  মানববন্ধন 

ভূরুঙ্গামারীতে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসির অপসারণের দাবীতে উপজেলা বিএনপির আহ্বানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক-১ ,কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম বাচ্চু, কাজী আলাউদ্দিন মন্ডল, সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান, রোকনুজ্জামান, রইচ উদ্দিন বাদশা, মামুন ব্যাপারী ,যুবদলের সদস্যসচিব আব্দুল্লা আল মামুন বাবুসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাবেক এমপি সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার , ওসি মুনিরুল ইসলামের অপসারণ ও বিএনপির বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক শাহীন শিকদারের অবৈধ কর্মকান্ডের বিচার দাবী করেন। এব্যাপারে জেলা প্রাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে উভয় পক্ষ পৃথক ৪টি মামলা দায়ের করে। এঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com