শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক-২

মোঃরাহিজুল ইসলাম:   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক-২
১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা‌কে আটক করেছে পু‌লিশ।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন- উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব মন্ডল (৬০) ও ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু (৪৭)। রোববার আটকদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের শাহা আলী মন্ডলের ছেলে আফতাব আলী মন্ডল এবং বীর ধাউরার কুটি গ্রামের ছবী উল্লাহর ছেলে আজিজুল হক রাজুকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তা‌দের আটক করে রোববার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com