শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোঃ রাহিজুল ইসলাম :   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১৬

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের পেশাদার সংগঠন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সংবাদের ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম জয়।

আজ শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন সোনাহাট মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান।

ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন:

সহ-সভাপতি: জিল্লুর রহমান মানিক (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ), মাহমুদ হাসান (দৈনিক দখিনের ক্রাইম)

সাধারণ সম্পাদক: মুফতি এস. এম. মনিরুজ্জামান (দৈনিক চেতনায় বাংলাদেশ)

যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুল হাসান কাজল (দৈনিক মত প্রকাশ), রাহিমুল ইসলাম রিদয় (দৈনিক এই আমার দেশ)

সাংগঠনিক সম্পাদক: আবু সুফিয়ান পারভেজ (দৈনিক বাংলাদেশ সকাল)

প্রচার ও দপ্তর সম্পাদক ফারুক শেখ (দৈনিক আজকের বসুন্ধরা)

কোষাধ্যক্ষ: আব্দুর রোফ মন্ডল (কুড়িগ্রাম প্রতিদিন)

কার্যকরী সদস্য: মেছবাহুল আলম (দৈনিক দেশ বুলেটিন), মনিরুল ইসলাম (দৈনিক দেশের কণ্ঠ)

এছাড়াও সংগঠনে আরও ১০ জন সাধারণ সদস্য রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই পরোক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com