মুহাম্মদ কাইসার হামিদ: | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১২১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের ভৈরব সরকারি হাজী আসমত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গোলাম মোস্তফা (৫২) এঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পরেছে।
গত ১১ ডিসেম্বর বুধবার দুপুর ২ টা ৪০ মিনিটের সময় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে মরহুমের স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজের জানাযা গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় তার চাকুরী জীবনের ২২ বছরের কর্মস্থল সরকারি হাজী আসমত কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ভৈরবসহ আশে পাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি আসমত কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী এর মরহুমের পরিবারের আত্মীয় স্বজন অংশ নেন। জানাযা শেষে মরহুমের কফিনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান, উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফসহ কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা ও মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাদ জোহর ভৈরব চন্ডিবের জোবায়দা ওয়াজির এতিমখানা মাঠে দ্বিতীয় জানাযা শেষে চন্ডিবের কবরস্থানে তাকে দাফন করা হয়।গত বুধবার মরহুম অধ্যাপক গোলাম মোস্তফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভৈরবসহ এতদঞ্চলে শোকের ছায়া নেমে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন।
মরহুম গোলাম মোস্তফা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের ঐতিহ্যবাহী খোদাবক্স বাড়ির পরিবারে জন্মগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com