শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভোলায় ইভটিজিং প্রতিরোধে তরুনদের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি

ভোলা জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলায় ইভটিজিং প্রতিরোধে তরুনদের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি

দ্বীপজেলা ভোলার তরুনদের উদ্যোগে ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর নেতৃত্বে ‘আসুন ইভটিজিংকে না বলি, ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলি’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইভটিজিং প্রতিরোধে তরুনরা ভোলা জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপস্থিত তরুণ সংগঠক মীর আবিদ হোসেন রাফি, মোঃ জাহিদ হাসান, সানজিদা, হৃদয় দত্ত সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তরুনরা। উক্ত সচেতনতামূলক কর্মসূচির আয়োজক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইভটিজিং বন্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তাই তরুণ সমাজ যাতে ইভটিজিংকে না বলে এবং ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলতে সরকারকে সহযোগিতা করে সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এসময় তিনি আরো বলেন, আমরা আজকের ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ভোলার ছাত্রসমাজ ও যুবসমাজকে সচেতন করার চেষ্টা করেছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com