শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত
১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে বিশিষ্টজন, রাজনীতিবিদ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দুদের নিয়ে ভোলা শহরের বিএফজি রেস্টুরেন্টে ভোলার উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গোল টেবিল বৈঠকের আলোচনা সভার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির তিনি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ইন্ট্রাকো কোম্পানির সাথে অবৈধ গ্যাস চুক্তি বাতিল সহ, ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সমাজকর্মী সহ ভোলার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের নিয়ে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার আবাসনে গ্যাস চাই আন্দোলন এবং ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহবায়ক এবং সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।

এসময় বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বিজেপি ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের ভোলা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, বাসদের ভোলা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, বিশিষ্ট সমাজকর্মী তালহা তালুকদার বাঁধন, ব-দ্বীপ ফোরাম ভোলা জেলা সভাপতি মোশাররফ হোসেন অমি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাহিম ইসলাম, ভোলার ঘরে ঘরে গ্যাস চাই দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ছাত্র শিবিরের ভোলা শহর সভাপতি আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফসহ বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক দলের দায়িত্বশীল এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সকলের রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com