শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান-গোল ব্রিকস ইটভাটা উচ্ছেদ

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান-গোল ব্রিকস ইটভাটা উচ্ছেদ

যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গোল্ড ব্রিকস নামে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যাণ্ড) নিয়াজ মাখদুম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুরে অবস্থিত গোল্ড ব্রিকস ইটভাটায় অভিযান চালান। এসময় এস্কোভেটর দিয়ে ভাটার সিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে।

এ অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‍্যাব ও মণিরামপুর থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

এরআগে গত ১৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান গোল্ড ভাটা গুঁড়িয়ে দিতে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন। তখন তিনি ৫ লাখ টাকা জরিমানা আদায় করে ফিরে আসেন। মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি
(এসিল্যাণ্ড) নিয়াজ মাখদুম, বলেন গোল্ড ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত করছিলেন মালিকপক্ষ। গোল্ড ব্রিকস ভাটার কোন কাগজপত্র ছিল না। জেলা প্রশাসকের নির্দেশে গোল্ড ব্রিকস ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com